দেগঙ্গাতে চালু সেফ হোম - The News Lion

দেগঙ্গাতে চালু সেফ হোম

 


দি নিউজ লায়ন;   ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা কোভিড সংক্রমণে দিশেহারা মানুষ। অক্সিজেন নেই, ওষুধ নেই, এমনকি  আক্রান্তের সংখ্যার তুলনায় সরকারি কোভিড  হাসপাতালে বেডও নেই। এমন পরিস্থিতিতে উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য সেফ হোম চালু করার উপরেই গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। বারাসত,অশোকনগর, ব্যারাকপুর সহ অন্যান্য জায়গার মতো এবার দেগঙ্গাতেও চালু করা হল সেফ হোম। 


দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন কিষান মান্ডিকেই ব্যবহার করা হয়েছে সেফ হোম হিসাবে। সোমবার সেফহোমের সুচনা  করেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল।এদিন সুচনার পরেই ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ জেলা পরিষদের বনভুমির কর্মাধক্ষ্য এ কে এম ফারহাদ, স্থানীয় পুলিশ এবং দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সেফ হোম পরিদর্শন করেন।     


দেগঙ্গা ব্লকের এই কিষান মান্ডিতে থাকছে দশটি বেড। ধাপে ধাপে বেডের সংখ্যা বাড়ানো হবে বলেই প্রশাসন সুত্রে জানা গেছে। আগামী দিনে ১০০ বেডের  সেফ হোম করার পরিকল্পনাও রয়েছে দেগঙ্গা ব্লক প্রশাসনের। করোনা সংক্রমণের  বর্তমান পরিস্থিতিতে  দেগঙ্গার মানুষদের  জন্য এই সেফ হোম তৈরীর উদ্যোগ নেওয়ায় স্বাস্থ্য দপ্তরকে সাধুবাদ জানিয়েছে দেগঙ্গার বাসিন্দারা। 


ব্লক স্বাস্থ্য আধিকারিক সৃঞ্জয় চন্দ জানিয়েছেন কম সংক্রমণ যুক্ত বা উপসর্গহীন  কোভিড রোগীদের জন্যই চালু করা হচ্ছে দেগঙ্গার সেফ হোম। চব্বিশ ঘন্টা হেল্পলাইনের পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা দিনে দুবার করে সেফ হোম ভিজিট করবেন। তবে আপাতত এখানে অক্সিজেনের  ব্যবস্থা থাকছে না। আগামী দিনে  অক্সিজেনের ব্যবস্থা করা হবে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। থাকছে সরকারি কোভিড হাসপাতাল গুলির সঙ্গে সেফ হোমের  যোগাযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.